parbattanews

আফগানিস্তানকে উড়িয়ে দিতে সাউদাম্পটনে উড়াল দিল বাংলাদেশ

ক্রিকেট পরাশক্তি সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে খোশ মেজাজে বাংলাদেশ এবার আফগানিস্তানকে উড়িয়ে দিতে সাউদাম্পটনে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আসরে আগামী ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

শুক্রবার স্থানীয় সময় পাঁচটায় সাউদাম্পটনে এসে পৌঁছে বাংলাদেশ দল। শনিবার স্থানীয় সময় দুইটায় রোজ বল স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। যদিও অনুশীলন পর্বটা ঐচ্ছিক। যার প্রয়োজন আসবে, যার প্রয়োজন আসবে না।

বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ বাকি আছে। আগামী ২৪ জুন আফগানিস্তান ম্যাচের পর ৩ জুলাই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে ৫ জুলাই পাকিস্তানের সঙ্গে লর্ডসে।

এই তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যদলগুলোর পয়েন্টের দিকেও খেয়াল রাখতে হবে মাশরাফিদের। অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল খেলা।

আপাতত বাংলাদেশের টার্গেট এই মুহূর্তে আফগানিস্তান। বর্তমান সময়ে জাতীয় দলের যে দুর্দান্ত পারফম্যান্স তাতে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দেওয়ার কথা। আফগানিস্তানও র‌্যাংকিংয়ে পিছিয়ে। তাদের বর্তমান পারফরম্যান্স খুব ভালো নয়। তাই বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামতে পারবে তা বলার অপেক্ষা রাখে না।

দুই দলের সবশেষ ম্যাচ হয়েছিল গত বছর এশিয়া কাপে। সে মঞ্চে বাংলাদেশ জিতেছিল লড়াই করে। বিশ্বকাপে দুই দল এর আগে একবারই খেলেছিল ২০১৫ সালে।

Exit mobile version