parbattanews

আমরা চাই তামিম ফিরে আসুক: বিসিবি সভপাতি

তামিম যে চোখের জলে সব ধরনের ক্রিকেটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, বোর্ড কি তা গ্রহণ করেছে? জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের এ সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কীভাবে দেখছে বিসিবি? বোর্ডের প্রতিক্রিয়া কী? বিসিবি বিগবস নাজমুল হাসান পাপন তামিমের এ অবসরের ঘোষণাকে কোন চোখে দেখছেন?

গভীর রাতে জানা গেলো বিসিবি আগে তামিমের সঙ্গে কথা বলতে চায়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, তামিমের পদত্যাগের ব্যাপারে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য নয়। এ ব্যাপারে তামিমের সঙ্গে বসে তারপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে।

তিনি আরও জানান, তামিম যেসব ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, তার মানে বোর্ড এখনো জানে না। কারণ তামিম বোর্ডকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

পাপন বলেন, ‘তামিম বোর্ডকে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের বিষয় জানালে তখন বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলা হবে। আমরা চাই তামিম ফিরে আসুক। এবং তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।’

তবে আফগানিস্তানের সঙ্গে সিরিজ চলাকালীন তামিমের অবসরের এ সিদ্ধান্তকে বোর্ড ইতিবাচক চোখে দেখছে না। এতে করে দলের ক্ষতি হয়েছে এবং বিশ্বকাপের আগে একটা নেতিবাচক পরিস্থিতির উদ্ভব ঘটেছে।

অন্যদিকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তামিমের বদলে লিটন দাসকে আফগানিস্তানের সঙ্গে শেষ দুই ম্যাচে অধিনায়ক করা হয়েছে। তবে তামিম এখনও জাতীয় ওয়ানডে অধিনায়ক এমন দাবি পাপনের, ‘আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি আছে। কোনো কারণে তামিম না খেললে সহ-অধিনায়ক লিটন দাস দল চালাবে।’

Exit mobile version