parbattanews

আমরা নির্বাচন কমিশনে এসেছি সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে : নজরুল ইসলাম খান

নির্বাচনে ‘না’ ভোটের প্রস্তাব বিএনপির নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আপনারা জানেন এক-এগারোর সরকারের সময় এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিন্তু নিয়ম হলো যখন নির্বাচিত সরকার থাকে না বা সংসদ থাকে না তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারেন। সেভাবেই ওই সময় আইন করে ‘না’ ভোটের বিধান করা হয়েছিল। একমাত্র ২০০৮ সালের নির্বাচনেই ‘না’ বিধানটা কার্যকর ছিল।

এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম। নজরুল ইসলাম খান বলেন, ‘প্রবাসী ভোটারের বিষয়ে সিইসি আমাদের বলেছেন, যাদের এনআইডি আছে, যাদের ই-পাসপোর্ট আছে, তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবে। বিএনপি দাবি করেছে, নরমাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটারের আওতায় আনা হয়।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৈঠকে সিইসির সঙ্গে ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

 

Exit mobile version