রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর ফোর-মার্ডারের ঘটনায়

আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড

fec-image

মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

৯ জুলাই বুধবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একই সঙ্গে ৪ খুনের একটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসাপ্রধানকে আনা হয় আদালত প্রাঙ্গণে। আদালতে আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানান মো. গোলাম জিলানী। আদালতের প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষে ৪ জনের মৃত্যু হয়েছিল।

ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে। চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসাপ্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরসা, প্রধান আতাউল্লাহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন