parbattanews

আরাকান আর্মির জন্য মালামাল নিয়ে যাওয়ার সময় থানচিতে আটক ৫

বান্দরবানের থানচি উপজেলার তিন্দুমূখ বিজিবি চেক পোস্টে দুইটি ইঞ্জিন বোটে তল্লাশি করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ১ হাজার ৫০০ মশারি ও ১২০টি বোটের ইঞ্জিনের পাখা উদ্ধার করা হয় ।

এসব মশারি ও ইঞ্জিনের পাখা বান্দরবানের থানচি বড় মদক সীমান্ত দিয়ে মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় বোট চালক চারজন ও বিক্রেতা একজনসহ মোট পাঁচজনকে আটক করে থানা সোর্পদ করা হয়েছে।

গত বুধবার ২৪ ডিসেম্বর বিকেলে তিন্দুমূখ বিজিবি চেক পোস্টে মালবাহী তিনটি ইঞ্জিন বোট অতিক্রম করেন এ সময় চেকপোস্টে বিজিবি সদস্যরা সন্দেহভাজন হিসেবে বোটকে থামানোর চেস্টা করেন একটি ইঞ্জিন বোট দ্রুত চালিয়ে গেলে সন্দেহ হয়।

বাকি ২টি ইঞ্জিন বোটের থাকার মালামার চেক করে ১ হাজার ৫০০টি উন্নতমানের মশারি ও ১২০টি ইঞ্জিন বোটের পাখাসহ অন্যান্য কিছু পাওয়া যায় বলে বিজিবি জানায়। আটককৃতরা হলেন, বোট চালক থোয়াই হ্লা চিং মারমা (২১), তিনি সাখয়উ পাড়া ছোট মদক গ্রামে বাসিন্দা, উমং সাইং মারমা (৩০), তিনি পাইমং পাড়া, বড় মদকের বাসিন্দা, হ্লাচিংথোয়াই মামা (২৫), তিনি নারিকেল পাড়া বাসিন্দা, উক্যছাইন মারমা (২৪), তিনি ছোট মদকের বাসিন্দা। বিক্রেতা মো. ইউনুস লামার হাতির ছড়ার বাসিন্দা।

বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর বৃহস্পতিবার বিকালে থানচি থানা জব্দ করা মালামালসহ ৫ জনকে সোপর্দ করা হয়।

Exit mobile version