parbattanews

‘আরাকান আর্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসার তথ্য নেই’

আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, মিয়ানমারের কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে যে, আরাকান আর্মি-এর প্রধান তুন ম্রাত নাইং বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এমন খবরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কিনা, তা জান‌তে চান ঢাকার এক সাংবা‌দিক। জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

Exit mobile version