parbattanews

আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

‎বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

‎এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার জরিমানা করা হয় ইউবিএম ইটভাটাকে ২ লাখ টাকা ও এবিএম ইটভাটাকে ৩ লাখ টাকা এবং এফবিএম ইটভাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে । এছাড়া ২ টি ইটভাটা থেকে ৪ হাজার ৫০০ ঘনফুট কাঠ জব্দ করা হয় এসব ইটভাটা থেকে। অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

‎ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আলীকদম উপজেলায় নতুন ইটভাটা স্থাপন বা পুরাতন ইটভাটা পরিচালনার অনুমতি নেই। পরিবেশ ও বনাঞ্চল সুরক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version