আলীকদমে ইটভাটায় বনবিভাগের অভিযান, কাঠ জব্দ

fec-image

‎বান্দরবানের আলীকদমে অবৈধ ইটভাটায় বনবিভাগের স্পেশাল টিমের অভিযান পরিচালনা করে ২ হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে।

‎সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লামা বনবিভাগের বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের তথ্য ও নির্দেশনার ভিত্তিতে স্পেশাল টিমের সদস্য রনি পারভেজ এর নেতৃত্বে এবং আলীকদম তৈন রেঞ্জের রেঞ্জ কমর্কতা খন্দকার আরিফুল ইসলাম ও বিট কর্মকর্তা রেজাউল করিম সহ-সার্বিক তত্ত্বাবধানে লামা বনবিভাগের স্পেশাল টিমে অভিযানের সফলতা অর্জন।

‎লামা বনবিভাগের স্পেশাল টিমের টহলকালে আলীকদমের এফবিএম (FBM) ইটভাটায় অভিযান চালিয়ে ২ হাজার ঘন ফুট জ্বালানি কাঠ জব্দ করেন। পরে আটককৃত জ্বালানি কাঠ আলীকদম পানবাজার বিট অফিসে নিয়ে আসেন রেঞ্জ কমকর্তা ও স্পেশাল টিমের সংশ্লিষ্টরা। এসময় অভিযান পরিচালনা টিমের নেতৃত্ব দেন আলীকদম রেঞ্জের রেঞ্জ আরিফুর ইসলাম ও স্পেশাল টিম প্রধান রনি পারভেজ।

‎স্পেশাল টিমের প্রধান রনি পারভেজ বলেন, গোপন তথ্যর ভিত্তিতে আলীকদমের এফবিএম ইটভাটায় প্রচুর জ্বালানী কাঠ মজুদ করেছে এমন সংবাদ পেয়ে অবৈধ বনজ সম্পদ ধ্বংস রোধে লামা বনবিভাগের বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশে তদারকির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয় বলে জানান। তিনি আরও বলেন, অবৈধ ভাবে বনজ সম্পদ জ্বালানী কাঠ মজুদ করার দায়ে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন