parbattanews

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক

আলীকদম উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ

শনিবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা আবু রায়হানের ছেলে আব্দুর রহমান মুন্না (২২) ও ঢাকা সাভারের বাসিন্দা মেহেদী হাসান রুমান (২২)।

আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকায় আবু রায়হানের বাড়ির সামনে থেকে ২৮৫ পিস ইয়াবাসহ এ দুই যুবককে আটক করে পুলিশ। আটক মেহেদী হাসান রুমানের বিরুদ্ধে সাভার থানায়ও ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে।

আটক দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে বান্দরবান কোর্টে চালান করা হয়েছে।

Exit mobile version