parbattanews

আলীকদমে বিএনপির বিজয় র‍্যালী

‎বান্দরবানের আলীকদমে ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৩টায় আলীকদম উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি নাছির উদ্দীনে দোকানের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে স্লোগানে মুখরিত করেন এবং জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

‎র‍্যালী ও সমাবেশে উপজেলা বিএনপির সাবেক উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আনছার আহমেদ এর সভাপতিত্বে এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য সেলিম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য শাহদাত হোসেন জনি,বান্দরবান জেলা বিএনপির সদস্য মাসুক আহম্মদ,উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক জুলফিকার আলী ভুট্টােসহ উপজেলা বিএনপি’র সাবেক নেতাকর্মী,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল, শ্রমিকদল,মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎জুলাই গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে বক্তারা বলেন,”৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে।

‎তারা আরও বলেন,গতবছর এইদিনে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয় এবং স্বৈরাচার শেখ হাছিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। স্বৈরাচার খুনি হাসিনাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন।

বক্তারা আরো বলেন জেলা বিএনপির নেতা জাবেদ রেজা ও সাচিং প্রূ জেরি এক হয়ে দলের জন্য কাজ করছেন, তাই আলীকদম উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীদের মতবেদ ভুলে একসাথে কাজ করার আহবান জানান। এখন নির্বাচন হলে বিএনপি সারা দেশে দুই-তৃতীয়াংশ আসন লাভ করবে এই কারনে বিএনপি’র আসন সংখ্যা কমানোর জন্য বিভিন্ন মহল ষড়যন্ত্র করিতেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে একহয়ে কাজ করার আহবান জানান।

‎কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র‍্যালী ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

Exit mobile version