সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় বান্দরবানের আলীকদম উপজেলায় রবিবার (২০ মার্চ) থেকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। নিম্নআয়ের পরিবারগুলো কম মূল্যে টিসিবির এসব পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন।
শনিবার (১৯ মার্চ) রাতে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২০ মার্চ থেকে টিসিবি পণ্য উপজেলার সদর ইউনিয়নের আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ে ১ ও ২ নম্বর ওয়ার্ড, বাসটার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নং ওয়ার্ড, চৈক্ষ্যং ইউনিয়নের চিনারী বাজারে ৩ ও ৫নং ওয়ার্ড এবং চৈক্ষ্যং রাস্তার মাথায় ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের জনগণ কম মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন।
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে ৫৫ টাকা কেজিতে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজিতে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা কেজিতে দুই লিটার তেল ও ৫০ টাকা কেজিতে দুই কেজি ছোলা বিক্রি করা হবে।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না আসলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র ডিলাররা নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিয়ে আসতে পারবে ডিলাররা।
