parbattanews

আলীকদমে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

বিএনপির পদযাত্রার নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বান্দরবানের আলীকদমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকাল ৪টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে আলীকদম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়, সেখানে শান্তি সমাবেশ শুরু হয়। এসময় শত শত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো চারপাশ।

আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন এমএ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মার সঞ্চালনায় উপস্থিত ছিলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন বিএসসি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজবাহ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান রাশেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনুচা মার্মা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জমির উদ্দিন, আলীকদম উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশাসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Exit mobile version