parbattanews

আলীকদমে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক একজন আসামীকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহারের নির্দেশে এএসআই মো. রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলায় সাজাপ্রাপ্ত এ আসামীকে গ্রেফতার হয়।

আলীকদম থানার এএসআই জানান, আলীকদম বাজার পাড়ার থোয়াহ্লা অং মার্মার ছেলে সৌহ্লামং মার্মা প্রকাশ সুইহ্লামং মার্মাকে শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আলীকদম বাজার মার্মা পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গতবছর ৮ অক্টোবর বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে সাজাপ্রদান করেন।

 

Exit mobile version