parbattanews

আলীকদমে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ৪

বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ৪ জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটককৃতরা হলো ১. করিম (১৯), পিতা জামাল উদ্দিন, ২. রাসেল (২১) পিতা নূর হোসেন, আব্দুল মুবিন (২০) পিতা লুদু মাঝি, ইকবাল (২৪) পিতা আবুল ফায়েজ, সর্বসাং মংচাপাড়া, আলীকদম ইউনিয়ন।

জানা গেছে, ভুক্তভোগী ঐদিন মাতামুহুরি নদীতে গোসল করে বাড়িতে আসার সময় ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পারিবারিকভাবে অসচ্ছল এই পিতৃহীন স্কুলছাত্রীকে ধর্ষণের পরে ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করতে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী (১৯ মার্চ) থানায় অভিযোগ করে।

এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন।

Exit mobile version