parbattanews

আলীকদমে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও প্রদর্শনী

‎বান্দরবানের আলীকদম উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৩ মে ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং উপজেলা প্রশাসন আলীকদম ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‎সেমিনারে আলীকদম উপজেলা নির্বাহী অফসার মো.মনজুর আলম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. মোঃ রাকিবুল হাসান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের কর্মকর্তা কাজী শামীম রেজা,প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন দাশ,সোনে ইন্টারন্যাশনালে উপজেলা কর্মকর্তা সাবারাং ত্রিপুরা,আলীকদম উপজেলা কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমাসহ,শিক্ষক,শিক্ষার্থী স্হানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

‎স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় ভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি ছাড়া ঘাস উৎপাদন ও উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার করে আধুনিক বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন এবং প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর পাশাপাশি আলীকদম উপজেলায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রী,কাঁচা সবজিসহ নানা ধরণের ব্যবহার্য পণ্য প্রদর্শন করা হয়েছে।

‎ আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Exit mobile version