parbattanews

আলীকদম উপজেলায় ইউপি প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
আলীকদম উপজেলার দুই ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৭ আগষ্ট চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে প্যানেল চেয়ারম্যান-১ হন শফিউল আলম। প্যানেল চেয়ারম্যান-২ পদে রোজিনা আক্তার ও প্যানেল চেয়ারম্যান-৩ পদে নির্বাচিত হন ফোচা অং মার্মা। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৩।

অপরদিকে গত ১৯ আগষ্ট আলীকদম ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে প্যানেল চেয়ারম্যান-১ হন আব্দুল মতিন। এতে প্যানেল চেয়ারম্যান-২ পদে খোরশেদা বেগম রুবি ও প্যানেল চেয়ারম্যান-৩ পদে নির্বাচিত হন কামপুক মুরুং। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১২।

Exit mobile version