parbattanews

আলীকদম মুরুং কল্যাণ ছাত্রাবাসে সেনা জোনের স্বাস্থ্য ক্যাম্প

বান্দরবানের আলীকদম সেনা জোন এর উদ্যোগে মুরুং কল্যাণ ছাত্রাবাসে ত্রৈমাসিক স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্য ঔষুধ বিতরন করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সেনা জোন ডাঃ মেজর জিহান সিহাব, গাইনি বিশেষজ্ঞ সিএমএইচ, আলীকদম ক্যান্টনমেন্ট এবং ডাঃ মো. সাদনান সিফাত।

মেডিক্যাল ক্যাম্পে আলীকদম সেনা জোনের একটি চিকিৎসক দল মোট ১৩৭ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করেন।

Exit mobile version