খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আশাপ্রিয় ত্রিপুরা। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন।
আশাপ্রিয় ত্রিপুরা একজন দক্ষ শিক্ষানেতা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
শিক্ষকতার পাশাপাশি তিনি শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তাঁর উদ্যোগ সর্বমহলে সমাদৃত।
