সামনে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলা আওয়ামী লীগের এক প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা পরিষদ হল প্রাঙ্গণে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যাশৈহ্লার সভাপতিত্বে এই বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যাচিং চৌধুরীসহ আওয়ামী অঙ্গ সংগঠন ও উপজেলা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ ।
বৈঠকে অতিথির সামনে পৌরসভা নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করেন এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন। বৈঠকে সকল নেতৃবৃন্দ সম্প্রীতির বান্দরবানে সুষ্ঠু সম্পূর্ণভাবে নির্বাচন নিশ্চিতকরণের লক্ষ্যে সবাই মিলেমিশে দলবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
