আওয়ামীলীগ সরকার দেশের ব্যাংক লুটপাটসহ প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান।
তিনি বলেন, যারা যতো বেশী অপরাধ করেছে, তারা ততো তাড়াতাড়ি পালিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার বিড়িআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা আফিসারকে হত্যা করেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে মাওলানা মুহাম্মাদ শাহজাহান এসব কথা বলেন।
তিনি দাবী করেন, জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের হত্যা করেছে আওয়ামীলীগ।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় প্রশাসনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।
এছাড়া প্রশাসনকে তিনি নিরপেক্ষভাবে পেশাদায়িত্বের সাথে কাজ করার পরামর্শও দেন। এদিকে দলীয় নেতা কর্মীদের উল্লাসিত না হয়ে সমাজের সকলের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার পরামর্শ দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা এস এম আব্দুস সালাম আজাদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাসের সঞ্চলায় সম্মেলনে বান্দরবান জেলা ছাত্র শিবিরের সভাপতি কলিম উল্লাহ সহ সংগঠনটির আরো অনেকে উপস্থিত ছিলেন।
