parbattanews

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের আগে ওয়াশিংটনের সতর্কতা

হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। শেষ আটে উঠার লড়াইয়ে ফাইনালে ওঠার এই লড়াইয়ে গ্যালারি ভর্তি মেক্সিকান সমর্থকদের চাপ তো থাকছেই, তবে স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে যাবে এমন ম্যাচের উন্মাদনা।

ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আইকনিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ম্যাচটির আগে মেক্সিকো সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের ওপর বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

মেক্সিকোর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে। এ উপলক্ষে দেশটির রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে। মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, সাম্প্রতিক সময়ে বড় পর্দায় খেলা দেখার এমন আয়োজনে অতিরিক্ত ভিড়ের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। পাশাপাশি সম্ভাব্য বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির বিষয়েও দূতাবাস সতর্কবার্তা দিয়েছে। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন এবং পারিপার্শ্বিক পরিস্থিতির বিষয়ে সচেতন থাকতে দূতাবাসের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

এর আগে রাউন্ড ৩২-এর লড়াইয়ের ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল স্বাগতিক মেক্সিকো। এ ম্যাচের পর জয় উদযাপন করতে গিয়ে মেক্সিকো সিটিতে পদদলিত হয়ে তিনজন নিহত হন।

Exit mobile version