parbattanews

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানি আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের বক্তব্যের বরাত দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু।’ তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি স্কট রিটার ব্যবহার করেন কি-না, সেটি এখনও নিশ্চিত নয়।

তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। সংবাদমাধ্যমটি নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলির অনুপস্থিতি এবং ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থার রিপোর্টের উল্লেখ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। সর্বশেষ বিবৃতিটি ৭ মার্চ প্রকাশিত হয়েছিল, যখন নেতানিয়াহু ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতদের দেখতে গিয়েছিলেন।

এটি উল্লেখযোগ্য যে, এর আগে ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই ধরনের খবর প্রকাশ করেছিল, তবে পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া-সহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে যে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ‘নিছকই গুজব’।”

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

Exit mobile version