parbattanews

ইরানে বিক্ষোভে নামলে ‘শত্রু’ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি পুলিশের

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই আহ্বানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান পুলিশ।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, বিদেশি আহ্বানে সাড়া দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে গণ্য করা হবে।

গত কয়েকদিন ধরে ট্রাম্প ও নেতানিয়াহু ধারাবাহিকভাবে ইরানের জনগণকে সরকারবিরোধী বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে দুই দফা বক্তব্য দিয়ে ইরানিদের বিদ্রোহে উৎসাহিত করেন নেতানিয়াহু।

এ পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা-রাদান।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শত্রুদের প্ররোচনায় এ সময় রাস্তায় নামলে তাকে সাধারণ বিক্ষোভকারী হিসেবে নয়, বরং রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, বিদেশি শক্তির ইন্ধনে কেউ যদি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের ধারণা, মূলত তেহরান সরকারের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই ওয়াশিংটন ডিসি ও তেল আবিব থেকে সমন্বিতভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলেদ্য গার্ডিয়ান

Exit mobile version