সোমবার সরাসরি সম্প্রচারের সময় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং আইআরআইবি-এর প্রধান কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে টেলিভিশনটির কমপক্ষে দুজন সাংবাদিক নিহত হন।
তাছাড়া তেহরানের শাহিদ বাঘেরি জেলায় ইসরাইলি হামলায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন সেবাকর্মী নিহত হন। প্রচার মাধ্যম ও হাসপাতালে হামলার ঘটনা কেবল আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন নয়, বরং মানবতা ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত বলে অভিযোগ করেছে ইরান কর্তৃপক্ষ।
সোমবারে রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইবি তে বোমা হামলার সময় স্টুডিওতে লাইভে ছিলেন উপস্থাপক সাহার ইমামি। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সবচেয়ে বিখ্যাত উপস্থাপকদের একজন।ইমামিরা দেখিয়ে দিল প্রকৃত মুসলিমের চেতনা কাকে বলে। প্রকৃত মুসলিমরা শাহাদাত বরণ করে নেবে কিন্তু গুহায় পালাবে না, গিরগিটি হবেনা, শত্রুর ছাতার নিচে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করবে না। জীবন বিপন্ন হলেও আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে অবিচল থাকবে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মিডিয়ার অধিকার এবং মানবাধিকার নিয়ে যারা কথা বলেন তারা এখন কোথায়? যে কোনো দেশের পারমাণবিক প্রকল্পে হামলা না করার ব্যাপারে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক আইনে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। গণমাধ্যমের ওপর হামলায় দৃশ্য দেখে তারা এখন অন্ধ, বোবা হয়ে গেলেন?
সোমবার আইআরআইবি-এর প্রধান কার্যালয়ে বড় এক বিস্ফোরণে স্টুডিও কেঁপে ওঠে এবং উপস্থাপক এমামি সম্প্রচার বন্ধ করে চলে যান। কয়েক মিনিটের জন্য সম্প্রচার বন্ধ থাকার পর খবরের বুলেটিন প্রচার শুরু হয়। এরপর আইআরআইবি প্রধান পেইমান জেবেলি রক্তমাখা কাগজ হাতে টিভিতে এসে বলেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।’
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলের হামলায় তেহরানের শাহিদ বাঘেরি জেলায় তাদের একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন সেবাকর্মী নিহত হন। রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেন, এ ঘটনা কেবল আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন নয়, বরং মানবতা ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত।
কেবল একটি গণমাধ্যম অফিস আর একটি এম্বুলেন্সের ওপরই হামলা করে খান্ত হয়নি দখলদার ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরাইলি বাহিনী সোমবার পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফারাবি হাসপাতালে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় হাসপাতালের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই অভিযোগ করেছেন সাংবাদিক, সংবাদমাধ্যম ভবন, হাসপাতাল, রোগী, অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েল বাহিনীর এই হামলা কাপুরুষোচিত জঘন্য অপরাধ এবং যুদ্ধাপরাধ।
