parbattanews

ইসকন নিষিদ্ধের দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল

দেশে চলমান ধর্ষণ কাণ্ডে প্রশাসনের উদাসীনতা, ধর্ষকের দ্রুত বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ আসর সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  আমতল মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতা, ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপসম্পাদকীয় সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা অর্থ সম্পাদক হাফেজ ক্বারী মোঃ নাছির উদ্দীন, খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী, তিনটহরী মহিউসসুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, তিনটহরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা রমিজুল করীম আন নাছিরীসহ অন্যানরা।

সমাবেশে বক্তারা বলেন,উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, টঙ্গীতে জুমা মসজিদের ইমামকে গুম করে ভারত সীমান্তে নিয়ে গেছে, মুসলমান মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, বারবার পবিত্র কোরআনের অবমাননা করছে, ইসলামকে কটূক্তি করছে, সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে। ইসকন দেশের শত্রু, মানবতার শত্রু, সাম্প্রদায়িক সম্প্রীতির শত্রু,ইসলাম ও মুসলমানদের শত্রু।

ইসকন নামক বিতর্কিত সন্ত্রাসী সংগঠনটি আরব বিশ্বসহ পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ এরা কিভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে দেশবাসী জানতে চায়। দেশ ইসলাম ও মানবতা রক্ষায় ইসকনের বিরুদ্ধে দেশপ্রেমী তাওহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

Exit mobile version