parbattanews

ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাত্র ৪০ মিনিটে ইসরায়েলে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

বুধবার (২৫ মার্চ) ইসরায়েলি আর্মি রেডিও’র বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে চার দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন।

এর আগে মঙ্গলবারও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

 সূত্র: আল-জাজিরা

Exit mobile version