parbattanews

ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে “অশুভ এবং মানবতার জন্য অভিশাপ” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা নিহত হচ্ছেন; প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি বলেন, “ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা সংঘটিত হচ্ছে। ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা নিহত হচ্ছেন; প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে; এই রক্তপাত অবিরাম চলছে। আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার জন্য ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে, তারা যেন জাহান্নামে জ্বলে।”

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। আলোচনার আগেই খাজা আসিফের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে গুরুত্ব পেয়েছে।

 

Exit mobile version