parbattanews

ইসরায়েলি সন্ত্রাসীদের গুলিতে আরও ২ ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে, ফিলিস্তিনি কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন হলেন ১৭ বছর বয়সী মুহাম্মাদ ফুয়াদ আত্তা আল-বায়েদ। রামাল্লার প্রতিবেশী গ্রাম উম সাফাতে ইসরায়েলি বাহিনীর হাতে সে গুলিবিদ্ধ হয়।

আঞ্চলিক এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী সরাসরি গোলাবারুদ, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করেছিল।

অপরদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায় আধাসামরিক সীমান্ত পুলিশ ইউনিটের একজন সদস্য মুখোশধারী সন্দেহভাজনরা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ও ঢিল ছুড়ে মারার পর গুলি চালানো হয়।

এসোসিয়েট প্রেস জানায়, একজন ব্যক্তি বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে বিস্তারিত কিছু জানায়নি। এতে বলা হয়, ইসরায়েলি সেনারা পাথর নিক্ষেপ ও বিস্ফোরক দ্রব্যের জবাবে গুলি চালায় এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে আঘাত করে যার বিরুদ্ধে বোমা নিক্ষেপের অভিযোগ রয়েছে।

তবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version