parbattanews

ইসলামাবাদ আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে অস্পষ্টতা

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়ে ইরানের সাথে শান্তি আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল।

তবে এয়ার ফোর্স টু এখনো উড্ডয়ন করেনি এবং দুপক্ষের আলোচনাও আর এগোয়নি।

এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

এদিকে ইরান নিশ্চিত করেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ রাতে ইসলামাবাদে যাচ্ছেন।

তবে আলোচনা বিষয়বস্তু কী হবে বা যুক্তরাষ্ট্র এতে অংশ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে দ্বিতীয় দফা আলোচনার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ, যার কারণে সেখানকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

বিবিসি বাংলা

Exit mobile version