parbattanews

ঈদগাঁওতে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওতে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নজির আহমদ (৬৫)। তিনি ঈদগাঁও ইউনিয়নের হাছিনা পাহাড় গ্রামের মৃত সোলতান আহমদের পুত্র।

সোমবার (২০ এপ্রিল) সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের দরগাহ গেইটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মহাসড়ক পার হওয়ার চেষ্টাকালে কক্সবাজার অভিমূখী কাঁচা মাছভর্তি একটি ইজিবাইক সজোরে নজির আহমদকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঈদগাঁহ’র একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতক ইজিবাইকটিকে আটক করে।

Exit mobile version