parbattanews

ঈদগাঁওয়ের ইসলামাবাদ স্টেশনে ট্রেনের পুনঃযাত্রাবিরতি দাবি এমপি কাজলের

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের পুনরায় যাত্রাবিরতি দাবি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর আবেদন করেছেন কক্সবাজার সদর আসনের সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

তিনি আবেদনে উল্লেখ করেন, ঈদগাঁও উপজেলা একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চল চিংড়ি ও লবণ চাষের জন্য বিখ্যাত ও সুপরিচিত। এছাড়া বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এছাড়া এ উপজেলায় দেশের সর্ববৃহৎ লবণ শিল্প এলাকা ইসলামপুরের অবস্থান হওয়ায় এ উপজেলা ইতিমধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে খ্যাতি পেয়েছে।

ইতিপূর্বে চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করত এবং স্থানীয় জনগণ এ সুবিধা ভোগ করতেন। কিন্তু অজ্ঞাত কারণে উক্ত স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

এ অবস্থায় জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোকাল ট্রেনসমূহ এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুতে সদয় হস্তক্ষেপ ও প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে রেলপথ প্রতিমন্ত্রী বরাবর দায়েরকৃত আবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৩ জুন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদনটি অগ্রায়ন করেন প্রতিমন্ত্রী মহোদয়। যার ডায়েরী নম্বর ৩১/২৪ জুন ২০২৬

ঈদগাঁও উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলার লাখো মানুষের দাবি অবিলম্বে উক্ত স্টেশনে ট্রেনের পুনঃ যাত্রা বিরতি অবিলম্বে চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষে কামনা করেছেন।

Exit mobile version