কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে।
গত ১৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার (স্থানীয় সরকার শাখা) জেলা প্রশাসক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদকে অপসারণ পরবর্তী দীর্ঘদিন এ পদটি শূন্য ছিল। যার কারণে জনগণ নাগরিক সেবা নিয়ে চরম দুর্ভোগে ছিল।
