কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন থেকে অস্ত্রবাহী সিএনজিসহ জাফর আলম(৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জাফর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম গজালিয়ার সিদ্দীক আহমদের ছেলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে ঈদগাঁও বাসস্টেশনস্থ আনু মিয়া পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে এসআই বদিউল আলমের সমন্বয়ে পুলিশদল সন্দেহভাজন উক্ত সিএনজি তল্লাশি করে একটি অবৈধ একনলা বন্দুকসহ চালক জাফর আলমকে গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ ফরিদা ইয়াছমিন অস্ত্রসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত ব্যক্তি ডাকাত চক্রের সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে আটককৃত জাফর আলম প্রকৃত পক্ষে ডাকাত চক্রের সদস্য কিনা কিংবা কোন ষড়যন্ত্রের জালে ফাঁসল কিনা ধৃতের পরিবার সুত্রে নিশ্চিত হওয়া যায়নি।
