কক্সবাজারের ঈদগাঁওয়ে নাসি খালের বাঁধের মাটি ও টপ সয়েল লুটকালে মাটি ভর্তি অবৈধ বাম্পার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ মে) দিনগত গভীর রাতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গভীর রাতে মাটি খেকো চক্র ঈদগাঁও নাসি খাল ও তৎসংলগ্ন ঝাইক্কা কাটার ফসলি জমি থেকে টপ সয়েল লুটের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার নেতৃত্বে অভিযান আঁচ করতে পেরে মাটি ভর্তি ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক। পরে ডাম্পারটি জব্দ করে পুলিশের সহযোগিতায় থানা হেফাজতে নেয়া হয়।
রিপোর্ট লিখা পর্যন্ত ডাম্পার মালিক বের না হওয়ায় শাস্তি দেয়া যায়নি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
স্থানীয়রা জানান, বিগত সপ্তাহ দুয়েক যাবৎ এলাকার চিহ্নিত আওয়ামী দোসরদের নেতৃত্বে উক্ত ফসলি জমি ও আশপাশ এলাকা থেকে টপ সয়েল লুট অব্যাহত থাকলেও রহস্যময় কারণে ব্যবস্থা নেয়নি প্রশাসন ।
যার দরুন ঈদগাঁও নাসি খালের দক্ষিণ পাশের ১২ ফুট প্রশস্ত বাঁধ কেটে মাটি লুট করে নেয়ায় বাঁধটি বর্তমানে এক ফুটও অবশিষ্ট নেই।
যার কারণে চলতি বর্ষায় ভারি বৃষ্টি হলে বাঁধ ভেঙে ফসলি জমিসহ পুরো এলাকা প্লাবিত হয়ে যাবে। তাই তদন্ত পূর্বক পরিবেশ বিধ্বংসী মাটি খেকোদের আইনের আওতায় আনার দাবি জানান।
