parbattanews

ঈদগাঁওয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজ হওয়া একদিন পর নাঈম (৫) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ৬টার দিকে নিহতের বাড়ির সংলগ্ন জমির গর্ত থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু নাঈম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়ার বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুমার নামাজের আগেই শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে খেলতে বের হয়ে নাঈম আর ফিরে আসেনি। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাড়ির সংলগ্ন জমির গর্তে পানিতে ডুবন্ত অবস্থায় এক শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তারা শিশুটির লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version