parbattanews

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও পুলিশের পৃথক অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামি ও তিন অপহরণকারী গ্রেফতার হয়েছে। এসময় পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অপহরণে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রথম অভিযানে মোহাম্মদ হাসান (২৮) নামের এক ব্যক্তিকে সিএনজি যোগে অপহরণকালে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়ায় অভিযান চালিয়ে দুই অপহরণকারী ও অপহরণে ব্যবহৃত সিএনজির চালকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ভিকটিমকে উদ্ধার পূর্বক সিএনজিও জব্দ করা হয়।

ধৃতরা হচ্ছে রামু উপজেলার রশিদনগর ইউপির ৭ নং ওয়ার্ড হরিতোলার জাফর আলমের ছেলে মোর্শেদ আলম (২৬), ৫নং ওয়ার্ড কাদের পাড়ার আব্দু সোবহানের ছেলে আবুল বশর (৫০) ও কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউপির গুচ্ছ গ্রাম বর্তমান রশিদ নগর জেডিরাস্তার মাথা রশিদ নগর ইউপির মৃত কালা মিয়ার ছেলে নুরুল হাকিম (৩২) ।

প্রসঙ্গত একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ঈদগাঁও ছাগল বাজার থেকে দিবালোকে ভিকটিমকে সিএনজি যোগে অপহরণ করেছিল ধৃতরা। ভিকটিম কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডেইলপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।

শনিবার ২ মে পৃথক অপর অভিযানে দুপুর দেড়টার দিকে এসআই মো. আজিমুল হকের নেতৃত্বে ইসলামাবাদ ইউপির পাহাশিয়াখালী বাজারে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ভিসিআর কালু হত্যা মামলার পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ বাবুল (৪৭)কে গ্রেফতার করে।

প্রসঙ্গত ২০২৫ সালের ১৪ মার্চ জায়গা সংক্রান্ত বিরোধের জেরে কালু খুন হন।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন , ধৃতদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version