অব্যাহত ভারি বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি কর্মহীন অসহায় মানুষদের দু:খ দূর্দশা পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কক্সবাজার সদর (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার দুপুর ১২টার দিকে তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বঙ্কিম বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম(সাবেক চেয়ারম্যান) , সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, উপজেলা যুবদল সভাপতি ও ইউপি সদস্য কামাল হোসেন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, ঈদগাঁও ইউনিয়ন যুবদল সভাপতি আবু হেনাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে তিনি জানান, সদস্য দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।
