parbattanews

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

কক্সবাজারের ঈদগাঁওয়ে  যানজট নিরসন ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের করা জরিমানার চৌদ্দ হাজার টাকা অর্থদন্ড আদায় হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) স্টেশন ও বাজারে এ অভিযান পরিচালিত করে অর্থ আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।এসময় তাকে  সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ দল।

তিনি জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে জানান।

Exit mobile version