parbattanews

ঈদগাঁও অপহৃত ইউপি সদস্য ৮ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেল

কক্সবাজারের পাহাড়ী জনপদ ঈদগাঁও -ঈদগড় সড়ক থেকে বুধবার সকালে অপহরণের শিকার ইউপি সদস্য রুস্তম আলী একই দিন রাত ৮ টার দিকে ৮ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে।

অপহৃতের এলাকার গণমাধ্যম কর্মী আবুল কাশেম তার ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন,রাতে জোয়ারিয়ানালা ইউনিয়নের স্বপ্নতরী এলাকা থেকে তিন কিলোমিটার ভেতরে পাহাড়ি বন এলাকায় অপহরণ চক্রের দাবিকৃত আট লক্ষ টাকা তার চাচা করিম মৌলভী থেকে বুঝে নিয়ে অপহরণকারীরা অপহরণ দশা থেকে তাকে মুক্তি দেয়।

মুক্তিপণের টাকা বুঝিয়ে দেয়া করিম মৌলভীর সাথে কথা হলে তিনি তার ফিরে আসা এবং সে নিজে ৮ লক্ষ টাকা মুখোশধারী সশস্ত্র অপহরণকারীদের বুঝিয়ে দিলে তার ভাতিজাকে ছেড়ে দেয়।পরে রামু থানা পুলিশ তার ফিরে আসার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত জিম্মি দশা থেকে ফেরা ইউপি সদস্য রুস্তম আলী ঈদগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজস্ব পাজেরো জীপ যোগে ঈদগাঁও থেকে তার বাড়ী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে যাওয়ার পথে ঈদগাঁও -ঈদগড় সড়কের পানের ছড়া ঢালায় পৌঁছলে উৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল গাড়ীর গতিরোধ করে ঈদগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য রুস্তম আলীকে অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ী গভীর বনে নিয়ে যায়। এরপর অপহৃতের মোবাইল থেকে অপহরণ চক্র ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যতায় হত্যার হুমকি দেয়। সংবাদ পেয়ে রামু থানা ও ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দিনভর চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যার্থ হয়।এরই মধ্যে দিনভর নানা দেনদরবারের পর রাতে মুক্তিপণের নগদ আট লক্ষ টাকা তাদের দেখিয়ে দেয়া জায়গায় অপহরণ চক্র বুঝে ফেলে তাকে ছেড়ে দেয়।

Exit mobile version