কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ চেষ্টা করে ডাকাত দল। পরবর্তীতে আইন-শৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার দিকে ঈদগাঁও- ঈদগড় সড়কের সাততাঁরা ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, তিনিসহ আরো কয়েকজন সিএনজি যোগে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে ৭/৮ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে বাঁধা তৈরি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে। একই ভাবে পরপর অটোরিকশা, সিএনজিসহ আরো ৪টি যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে পাহাড়ের দিকে চলে যায় তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালক জানায়, ডাকাতরা এক যাত্রীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে পাহাড়ের দিকে নিয়ে গেছে। পরে তাকে মারধর করে ছেড়ে দেয় ডাকাত দল।
