parbattanews

ঈদগাঁও থানা প্রেসক্লাব: রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার বাস্তবায়ন দাবি

কক্সবাজার সদরের ঈদগাঁও থানা প্রেসক্লাবের উদ্যোগে অমর একুশে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে ঈদগাঁও থানা প্রেসক্লাব সভাপতি এস.এম. তারেকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান ও ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাস্টার আবু তাহের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইত্যাদি খ্যাত ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) শিক্ষক নুরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের ঐতিহাসিক আত্মত্যাগ, ভাষা আন্দোলনের পটভূমির জেরে পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রের সর্বত্র তথা সব রাষ্ট্রীয় কার্যক্রমে বাংলা ভাষার প্রয়োগ শতভাগ বাস্তবায়ন করে ভাষা শহীদদের আত্মত্যাগের অমূল্য ঋণ কিছুটা হলেও শোধ হবে বলে মন্তব্য করেন।

Exit mobile version