কক্সবাজারের ঈদগাঁও ২০ লিটার চোলাই মদসহ পারভীন নামের এক নারীকে আটক করেছে পুলিশ। পারভিন উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা হাছিনা পাহাড় গ্রামের জাফর আলমের স্ত্রী। ১ জানুয়ারি বিকেলে তাকে আটক করা হয় বলে জানান ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।
জানা যায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে এক মহিলা মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে ২০ লিটার দেশীয় মদ মজুদ রেখেছে। এর ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে তা টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মাদক কারবারে জড়িত পারভীনকে আটক করা হয়। তিনি ইতোপূর্বে একাধিক মামলা অভিযুক্ত আসামী।
