parbattanews

ঈদ উপল‌ক্ষে‌ কুতুব‌দিয়া লাইটহাউস সী-বী‌চে প‌্যাডেল‌বোট উ‌দ্বোধন

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া লাইটহাউস সী-বীচ পর্যটন স্প‌টে ঈদ উপল‌ক্ষে‌ নতুন ২‌টি প‌্যা‌ডেল‌বোট উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ‌্যায় দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌পি চেয়ারম‌্যান আলা উ‌দ্দিন আল আজাদ এ‌টির উ‌দ্বোধন কার্যক্রম শুরু ক‌রেন।

বি‌নোদন ব‌ঞ্চি‌ত দ্বীপবা‌সির সুস্থ‌ বি‌নোদ‌নে বা‌তিঘর সংলগ্ন সৈক‌তে পর্যটন স্পট গ‌ড়ে তোলার প্রক্রিয়া শুরু হ‌য়ে‌ছে ক‌য়েক মাস আ‌গেই। বি‌ভিন্ন স্থান থে‌কে ই‌তিম‌ধ্যে পর্যটকরা আস‌ছেন দ্বী‌পের পর্যটন স্পট দেখ‌তে।

ইউ‌পি চেয়ারম‌্যান আজাদ ব‌লেন, ঈদ উপল‌ক্ষে‌ এ‌টি নতুন সং‌যোজন পর্যটন স্প‌টে। সাম‌নে আ‌রো বেশ ক‌য়েক‌টি রাইডসহ বাচ্চা‌দের ম‌নোমুগ্ধকর খেলনা সং‌যোজন করার প্রক্রিয়া চল‌ছে।

Exit mobile version