parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর ও দোকান

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বালুখালী ১৩ নম্বর ক্যাম্পে আগুন লাগে তবে এখন রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে সেটি এখনো জানা যায়নি।

শুক্রবার (২৪ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগার সোয়া এক ঘণ্টা পর শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে বলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান।

এর আগে বেলা সাড়ে ১১ টায় উখিয়ার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের কাঁঠাল গাছতলাস্থ বাজার আগুন লাগার ঘটনা ঘটে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামছু-দৌজা বলেন, “তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে হঠাৎ আগুনে লাগে। এরপর মুহুর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে প্রথমে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

“এরপর সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে রোহিঙ্গা ক্যাম্পের অর্ধশতাধিক ঘর এবং বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।”

ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানিয়েছেন সামছু-দৌজা।

Exit mobile version