parbattanews

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের ক্যাম্পের ই ব্লকে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পাশাপাশি সহযোগিতা করছেন ব্লকের বাসিন্দারা। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা চলমান রয়েছে।

 

Exit mobile version