parbattanews

উখিয়ার ৪০০ এসএসসি পরীক্ষার্থীর জন্য পাখার ব্যবস্থা করলো কর্তৃপক্ষ

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ৪০০ পরীক্ষার্থীর জন্য বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ মে) অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন সরেজমিনে দেখা যায় নির্মাণধীন ভবনের ১২টি কক্ষে বিদ্যুৎ সংযোগ দিয়ে যুক্ত করা হয়েছে বৈদ্যুতিক পাখা।

তীব্র গরমে স্বস্তিতে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষকে।

প্রথম পরীক্ষার দিন গরমের ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন বলে জানান উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জাহান চৌধুরী।

গত রোববার পার্বত্যনিউজে ৪০০ পরীক্ষার্থীর দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ফলশ্রুতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে কেন্দ্র কর্তৃপক্ষ তৎপর হয়। উদ্যোগটি বাস্তবায়ন হওয়ায় কেন্দ্র ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানোর পাশাপাশি পার্বত্যনিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবক মহল।

নিউজটি ভিডিওতে দেখুন:

নির্মাণধীন ভবনে বিদ্যুতের ব্যবস্থা, স্বস্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

Exit mobile version