parbattanews

উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকা থেকে মফিজুর রহমান (১৯) নামের এক যুবককে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে উখিয়া থানা পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি দেশীয় অস্ত্র, ১৭ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন এবং ১৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মফিজুর পালংখালীর মোছারখোলার ওবায়দুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে এক অভিযান মফিজুর রহমান অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়।

আটক আসামির বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, তার সঙ্গীয় অন্যান্য আসামিরা পলাতক হলেও তাদের নাম স্বীকার করেছেন আটক ব্যক্তি। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের ধরতে গ্রেপ্তার–অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version