কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ সমিন (৩০) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মধুরছড়ার সি-ব্লকের বাসিন্দা। শুক্রবার (১০ জুন) রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মধুরছড়াক্যাম্প থেকে হাত-মুখ বাধা রক্তাক্ত অবস্থায় এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়।সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুন) রাতে উখিয়ার ১৮ নং ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে আজিম উল্লাহ নামের এক রোহিঙ্গা হেড মাঝিকে হত্যা করে। এসময় গুরুতর আহত হন আরও দুইজন।
