কক্সবাজারের উখিয়ায় পারিবারিক সংঘর্ষের ঘটনায় এক যুবক খুন হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রত্নাপালং পূর্ররত্না ফোর মার্ডার এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পিতা-পুত্রের সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রাকসেন বড়ুয়া (৩২)। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সুমন্ত বড়ুয়ার ছেলে।
এ প্রসঙ্গে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে লোকজনের নিকট থেকে জানা গেছে।
এ বিষয়ে উখিয়া থানার ওসি মো: আবুল মনসুর পিতার হাতে পুত্র খুনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পিতা সুমন্ত বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আর কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
