parbattanews

উখিয়ায় ব্রিজের নিচে মিলল নবজাতকের লাশ

উখিয়ায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

০৮ জুন (সোমবার) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জার্মান অফিস রোড সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, কে বা কারা নবজাতক শিশুটিকে কাপড় দিয়ে জার্মান অফিস রোড সংলগ্ন ব্রিজের নিচে পূর্ব পাশে ফেলে রেখে চলে যায়। সকাল ৮টার দিকে স্থানীয়রা নবজাতকের লাশ দেখতে পেয়ে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রিজের নিচ থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।

Exit mobile version